
বিয়ানীবাজার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশের ন্যায় মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী এবারের এইচএসসি পরীক্ষায় বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে ১২৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৯৬ জন। গেল বছরের চেয়ে বেড়েছে জিপিএ ৫ এর সংখ্যা দ্বিগুণ। জিপিএ ৫ পেয়েছে ১০৬ জন মেধাবী এবং পাশের হার ৯২ দশমিক ৯৩ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফল বিবরণীতে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩২০ জন, অকৃতকার্য ৭ জন, এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৭ জন। মানবিকে উত্তীর্ণ হয়েছে ৬৩০ জন, অকৃতকার্য ৩০ জন, এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৫ জন। ব্যবসায় শাখায় উত্তীর্ণ হয়েছে ২৪৬ জন, অকৃতকার্য ৫৪ জন, এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৪ জন।
এদিকে আলিম পরীক্ষায় বিয়ানীবাজার কামিল মাদ্রাসা থেকে ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭ জন। জিপিএ ৫ পেয়েছে মাত্র ২জন মেধাবী এবং পাশের হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ।
বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ থেকে ৪২০ জন শিক্ষার্থী পরীক্ষায় নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৩৪ জন। জিপিএ ৫ পেয়েছে মাত্র ৪জন মেধাবী এবং পাশের হার ৭৯ দশমিক ৫২ শতাংশ।
প্রকাশক: আতিকুর রহমান মোহন ।। সম্পাদক: শহিদুল ইসলাম সাজু
কার্যালয়: আলহাজ্ব জলিল ভিলা, মাথিউরা আরেঙ্গাবাদ, বিয়ানীবাজার, সিলেট।
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷