
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শত নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা তাদের নীতি-আদর্শ থেকে সরে যায়নি। আয়নাঘরে গুম করে রাখা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গণগ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশকে পরাধীন করে রেখেছিলো তবুও থেমে থাকেনি বিএনপি। এতো নিপীড়নের মুখেও আন্দোলন চালিয়ে গেছেন নেতাকর্মীরা। আমি বিএনপির তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। এসময় তিনি অন্তরর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেয়ার আহ্বান জানান।
রোববাদ (৬ অক্টোবর) বেলা দেড়টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারে লাউতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগটনের উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র এ নেতা বলেন, পৃথিবীতে ছাত্র-জনতার এ আন্দোলন সৈরাচারের বিরুদ্ধে মাইলফলক হিসাবে ইতিহাসে থাকবে। আন্দোলনে শেখ হাসিনার সরকার পেটুয়া বাহিনী দিয়ে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি বর্ষন করিয়েছে, এ আন্দোলনকে দমাতে এমন কোনো নিপীড়ন নেই যা শেখ হাসিনা করেনি। এতো রক্তের বিনিময়ে অর্জিত নতুন এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।
তিনি সিলেটের গুম হওয়া নেতা এম. ইলিয়াস আলীকে স্মরণ করে বলেন, এম. ইলিয়াস আলীর মতো সিনিয়র নেতাকে গুম করেছে। আর তৃণমূল নেতাকর্মীরাও বাদ যাননি এই নির্যাতন থেকে। বক্তব্যে তিনি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের কথা স্মরণ করেন এবং বিএনপির প্রতি বিয়ানীবাজারের কৃতিসন্তান প্রয়াত বিএনপি নেতা হাজী কমর উদ্দিনের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনাম উদ্দিন দিলালের সঞ্চালনায় লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মেম্বারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিকী আহমদ, কাতার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলা উদ্দিন কালা মাষ্টার, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল মালিক, লাউতা ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা হেলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মজির উদ্দিন মড়াই, বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব আব্দুল হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার খান, আহমেদ শাহীন, কুদরত আলী শাহাদাত, ময়জুল হক, আবু সাইদ, রাসেদ আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিব, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ন আহ্বায়ক আশরাফুল হক, শ্রমিক দলের সভাপতি লাভলু হাসান, সাধারন সম্পাদক দেলোয়ার, জাসাস সাধারণ সম্পাদক ফজলে কাদির বাবু হোসেন, ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সিনিয়র সহ সভাপতি সিজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবিদ রাজা, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম মুন্না, তানিম কাওসার, হাসানুল হকসহ অসংখ্য নেতাকর্মী।
এরপর সিলেট যাবার পথে ওইদিন বেলা ২টায় বিয়ানীবাজার পৌরশহরে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় রুহুল কবির রিজভী হাত তুলে সকলকে শুভেচ্ছা জানান এবং বিগত দুর্দিনের মতো আগামীতেও ঐক্যবদ্ধভাবে বিএনপির রাজনীতিতে সুসংগঠিত করার আহবান জানান।
এদিকে, এর আগে রোববার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে খাগটেকা বাজারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। পরে সিলেটে যাওয়ার পথে বিয়ানীবাজার পৌরশহরে অপেক্ষারত বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং বিয়ানীবাজারবাসীকে শুভেচ্ছা জানান।
প্রকাশক: আতিকুর রহমান মোহন ।। সম্পাদক: শহিদুল ইসলাম সাজু
কার্যালয়: আলহাজ্ব জলিল ভিলা, মাথিউরা আরেঙ্গাবাদ, বিয়ানীবাজার, সিলেট।
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷