সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কালাই মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার, ২ জুলাই জকিগঞ্জ রোডের চারখাই এলাকার কাঠলিপুল ব্রিজ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার দিকে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি চলন্ত বিআরটিসি বাস যাওয়ার সময় একটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী করুণ মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক: আতিকুর রহমান মোহন ।। সম্পাদক: শহিদুল ইসলাম সাজু
কার্যালয়: আলহাজ্ব জলিল ভিলা, মাথিউরা আরেঙ্গাবাদ, বিয়ানীবাজার, সিলেট।
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷