দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পেয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মানুষ। রোববার এক প্রজ্ঞাপনে তাঁকে এ উপজেলায় পদায়ন করা হয়।
পদায়নকৃত নতুন এসিল্যান্ড হলেন বিসিএস ক্যাডারের ৪১তম কর্মকর্তা নুরুল আম্বিয়া আলাউল। বর্তমানে তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত রয়েছেন।
দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলার ভূমি অফিসটিতে এসিল্যান্ড পদটি শূন্য কিংবা অতিরিক্ত দায়িত্বে থাকায় সাধারণ মানুষকে নামজারি, মিস কেসসহ নানা ভূমি সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। নতুন এই পদায়নে স্বস্তি ফিরে এসেছে উপজেলার সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের মাঝে।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার নতুন এসিল্যান্ডকে স্বাগত জানিয়ে বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে পদায়ন পাওয়া নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল খুব দ্রুতই বিয়ানীবাজার উপজেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।
স্থানীয় সচেতন মহল আশা করছেন, নতুন এসিল্যান্ডের যোগদানের মধ্য দিয়ে উপজেলার দীর্ঘদিনের ভূমি সেবা সংক্রান্ত জট ও দুর্ভোগ লাঘব হবে এবং সেবার গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
https://youtu.be/3xn4h0lYhMo
প্রকাশক: আতিকুর রহমান মোহন ।। সম্পাদক: শহিদুল ইসলাম সাজু
কার্যালয়: আলহাজ্ব জলিল ভিলা, মাথিউরা আরেঙ্গাবাদ, বিয়ানীবাজার, সিলেট।
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷