বিয়ানীবাজার উপজেলায় ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’-এর ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সিলেট জেলার কার্যনির্বাহী সংসদের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।
প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, বিয়ানীবাজার উপজেলা শাখায় একজন আহ্বায়ক, একজন প্রধান আহ্বায়ক, কয়েকজন যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিব ও সিনিয়র সদস্যসচিবসহ মোট ৩১ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির তালিকায় আহ্বায়ক হিসেবে খায়রুল আলম, প্রধান যুগ্ম আহ্বায়ক হিসেবে সাকিব আহমদ, যুগ্ম আহ্বায়ক হিসেবে হারুন আহমদ, খালেদ আহমদ, বিলাল আহমদ, আবু ফাহিম ইমন, নাজিমুল ইসলাম রাজু ও খালেদ আহমদ চৌধুরীর নাম রয়েছে। সদস্যসচিব করা হয়েছে অলিউর রহমান তারেককে। সিনিয়র সদস্যসচিব হিসেবে রয়েছেন ইফতিয়ার হোসেন মাহিন।
এছাড়া কমিটিতে পঙ্কজ কুমার চৌধুরী, আমিনুর রহমান, হাফিজুর রহমান আহমদ, আবু হাসান, তাজ আহমদ, নূরুল হুদা আহমদ, ফারহান আহমদ, আহমেদুর রহমান, হোসেন আহমদ, শাহাত মাহমুদ ইমন, কামরুল ইসলাম, কামাল উদ্দিন, তৌফিক আহমদ, রায়হান আহমদ, জাহেদ আহমদ, আবু মুসা, অমি হোসেন, জাকিরুল হক, নজরুল ইসলাম, বিলাল আহমদ ও আব্দুল্লাহ আহমদ চৌধুরীকে সদস্য করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্মৃতি সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে বিয়ানীবাজার উপজেলায় আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি কাজ করবে।
https://youtu.be/9I5uu291hKg
প্রকাশক: আতিকুর রহমান মোহন ।। সম্পাদক: শহিদুল ইসলাম সাজু
কার্যালয়: আলহাজ্ব জলিল ভিলা, মাথিউরা আরেঙ্গাবাদ, বিয়ানীবাজার, সিলেট।
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷