সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিয়ানীবাজার সীমান্তের ১৩৬০ নম্বর সীমান্ত পিলারের নিকটবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বড়গ্রাম বিওপির একটি দল। সুবেদার মো. ওমর ফারুক খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের একটি বাড়ির আঙিনায় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. বাবলু মিয়া (৩৫) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মহিষখোলা গ্রামের মো. কুতুব উদ্দিনের ছেলে মো. পাপ্পু হোসেন (২৮)।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ গ্রাম গাঁজা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৪০০ টাকা। বিজিবি উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ৪২ হাজার ২০৫ টাকা নির্ধারণ করেছে।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক: আতিকুর রহমান মোহন ।। সম্পাদক: শহিদুল ইসলাম সাজু
কার্যালয়: আলহাজ্ব জলিল ভিলা, মাথিউরা আরেঙ্গাবাদ, বিয়ানীবাজার, সিলেট।
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷