
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। র্যাবের একটি টিম মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তারকৃত হোসেন মুরাদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের মৃত ময়নুল হোসেন চৌধুরীর ছেলে। তিনি চারখাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
র্যাব-৯ জানায়, হোসেন মুরাদ চৌধুরীর বিরুদ্ধে বিয়ানীবার থানায় হত্যা ও নাশকতা মামলা রয়েছে। গত ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সহিংসতা সৃষ্টি করেছেন। গ্রেপ্তারের পর আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
প্রকাশক: আতিকুর রহমান মোহন ।। সম্পাদক: শহিদুল ইসলাম সাজু
কার্যালয়: আলহাজ্ব জলিল ভিলা, মাথিউরা আরেঙ্গাবাদ, বিয়ানীবাজার, সিলেট।
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷