1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

প্রায় তিনমাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বাংলাদেশ বিমানের সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট। রোববার থেকে পুণরায় এ ফ্লাইট চালু হয়। এতে সিলেটের প্রবাসীরা স্বস্তি প্রকাশ করেছেন ।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে দুদিন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ম্যানচেষ্টারের উদ্দেশ্যে উড়াল দেবে বিমানের ফ্লাইট এবং দুদিন ম্যানচেষ্টার থেকে সিলেট আসবে।

জানা যায়, সিলেট থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিলো বিমান। কিন্তু হঠাৎ করে একটি ফ্লাইট কমিয়ে দুটিতে নামিয়ে আনা হয়। এরপর গত বছরের শেষদিকে অনলাইনে এ বছরের ১ এপ্রিলের থেকে বিমান টিকিট বুকিং নেওয়া বন্ধ করে দেওয়া হয়।

২০২০ সাল থেকে শুরু হয় সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট। শুরুর দিকে এ রুটে তিনটি ফ্লাইট চললেও, ২০২৪ সালের অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় একটি। আর চলতি বছরের এপ্রিল থেকে টিকিট বুকিং বন্ধ করে দেওয়ায় সিলেট-ম্যানচেষ্টার রুটে ফ্লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শুরু হয়। এনিয়ে প্রবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ফ্লাইট চালু রাখার দাবিতে আন্দোলন শুরু হয় যুক্তরাজ্য ও সিলেটে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ থেকে তখনই জানানো হয়, এই ফ্লাইট বন্ধ হচ্ছে না। হজ ফ্লাইট পরিচালনার জন্য সাময়িক বিরতি থাকবে এ রুটে। সে বিরতি শেষে রোববার এ রুটে পুনরায় ফ্লাইট চালু হলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ বলেন, ১৯৩ জন যাত্রী নিয়ে রোববার সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইট। সপ্তাহে দুদিন এ রুটে আসা যাওয়া করবে বিমানের ফ্লাইট। রোববার ও মঙ্গলবার সিলেট থেকে বিমান ছেড়ে যাবে ম্যানচেস্টারের উদ্দেশে আর সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে সিলেট আসবে বিমানের ফ্লাইট।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, হজ ফ্লাইট পরিচালনার কারণে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক বন্ধ ছিলো। এখন থেকে যথারীতি এ রুটে ফ্লাইট চালু থাকবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷