
যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নবাসীর সংগঠন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের ২০২৫-২৬ মেয়াদের কার্যকরী কমিটির চতুর্থ সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৭এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের একশত পঁয়ত্রিশ কমার্শিয়াল স্ট্রিটে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সাহাব উদ্দিন। সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক কোষাধ্যক্ষ শামিম উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সুরমান খান, কামাল হোসাইন, ইকবাল হোসেন, ছয়ফুল আমীন ও মো. আব্দুল হাছিব বাছিত, সংস্থার কোষাধ্যক্ষ আতিকুর রহমান মোহন, সাবেক সভাপতি কলিম উদ্দিন, সহ সভাপতি জাকির হোসেন সুমন, রুকন রহমান ও মুন্না আহমদ রাজু, সাবেক সাধারণ সম্পাদক দিলাল আহমদ, সাদেক আহমদ ও কামাল উদ্দিন আহমদ, সাবেক কোষাধ্যক্ষ শামীম উদ্দীন ও নুরুল হক, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, ক্রীড়া সম্পাদক মামুন আল রশিদ, পর্যটন সম্পাদক অপু হোসেন, শিক্ষা সম্পাদক কাওছার আহমদ, সিনিয়র সদস্য শাহজাহান খান ও জাফর আহমদ, জয়নাল উদ্দিন, জসিম উদ্দিন ও মোস্তাক হোসেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সম্প্রতি পবিত্র রমজান মাসে সংগৃহীত তহবিল থেকে মাথিউরা আরেঙ্গাবাদ ও মাথিউরা দোয়াখা গ্রামে দুটি ঘর নির্মাণ করা হবে। এর মধ্যে আরেঙ্গাবাদের নজমুল ইসলামকে একটি ঘর সংস্থার একক অর্থায়নে এবং দোয়াখা গ্রামের মুজিবুল ইসলামকে অন্য ঘরটি জাহাঙ্গীর খান ও সংস্থার যৌথ অর্থায়নে নির্মাণ করে দেওয়া হবে। এর আগে এই প্রকল্পের আওতায় ইউনিয়নের নালবহর গ্রামে সংস্থার একক উদ্যোগে প্রথম একটি ঘর নির্মাণ করে দেয়া হয়েছিল।
সভা শেষে সংস্থার সাবেক উপদেষ্টা মাহবুব খানের দ্রুত রোগমুক্তি কামনা ও মাথিউরা ইউনিয়নবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন উপদেষ্টা আব্দুল হাছিব বাছিত। এছাড়া সদস্য কুহিনুরের অকাল মৃত্যু এবং সদস্য কামরুল ইসলাম নান্নু, সদস্য মিসবা উদ্দিন, সদস্য দেলোয়ার হোসেন ও আশিক রহমানের মাতা এবং সদস্য বদরুল হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।