
যুক্তরাজ্যপ্রবাসী মাথিউরা ইউনিয়নবাসীদের সামাজিক সংগঠন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাথিউরা ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) বেরাপি এটম একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ টুর্নামেন্টে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রথম ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মোস্তফা ও আলম। রানারআপ হন সাহেদ ও পারভেজ এবং তৃতীয় স্থান অর্জন করেন নিকসন ও গৌছ।
দ্বিতীয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন এখলাছ ও আজিজ। রানারআপ হন মিসবা ও ময়নুল এবং তৃতীয় স্থান অর্জন করেন আতিক ও ওয়াহিদ।
তৃতীয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন জুয়েল ও সয়ফুল। রানারআপ হন রুমেল ও রায়হান এবং তৃতীয় স্থান অর্জন করেন রানা ও আদনান।
টুর্নামেন্টটি স্পনসর করেন আতিক রহমান, আব্দুল ওয়াদুদ, জাহেদ আলম রানা, দেলওয়ার হোসেন খান ও জয়নাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাহাব উদ্দিন, খলিলুর রহমান মাসুক, আব্দুল মানিক, ফখরুল ইসলাম, কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, মনসুর আহমদ, মাসুক রেদোয়ান, বদরুল ইসলাম, হারুন রশিদ, শরিফ উদ্দিন, রাহুল এ রহমান, আব্দুল হাছিব বাছিতসহ সংস্থার সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত সকল অতিথি, খেলোয়াড়, স্পনসর ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে-এর সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মোহন এবং যুব ও ক্রীড়া সম্পাদক মামুন রশিদ।
উল্লেখ্য, মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে মূলত যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের প্রবাসীদের একটি সামাজিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে মাথিউরা ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, মানবিক সহায়তা ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আয়োজকদের মতে, এমন ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।