1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৩৩ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ২টা ৫০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এবং র‍্যাব-৯, সিলেটের সমন্বয়ে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টহল দল একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, শাড়ি এবং কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি আভিযানিক কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করেছে। দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷