
বিয়ানীবাজার উপজেলার পশ্চিম নয়াগ্রামের সামাজিক ও যুব সংগঠন অনির্বাণ যুব সংঘের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ডা. আবু ইসহাক আজাদকে সভাপতি, তানভীর এলাহী মজুমদারকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আব্দুল ওয়াদুদ উজ্জ্বলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ ফয়জুল আলম শিমুল ও পারভেজ আহমদ সহ-সভাপতি, জামিল আহমদ ও আফজাল হোসেন রিফাত সহ-সাধারণ সম্পাদক, ছরওয়ার হোসেন রাব্বি ও জাদেয়ুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক।
এ ছাড়া গোলাম রেজা তোকা অর্থ সম্পাদক, তানভীর আহসান সহ-অর্থ সম্পাদক, মো. জয়নুল ইসলাম প্রচার সম্পাদক, মাজহারুল হক সহ-প্রচার সম্পাদক, নাসিমুল হক ইমন দপ্তর সম্পাদক এবং জুয়েলুর রহমান সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে জাকির হোসেন সাংস্কৃতিক সম্পাদক, ফয়ছুল আহমদ সমাজকল্যাণ সম্পাদক, রায়হান আহমদ সহ-সমাজকল্যাণ সম্পাদক, এ.আর. রাহী ক্রীড়া সম্পাদক, রেজাউল হক সহ-ক্রীড়া সম্পাদক এবং ইকরাম হোসেন শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটির প্রকাশিত কমিটির তালিকায় শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রমকে সংগঠনের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে। নতুন কমিটির দায়িত্বশীলরা এলাকার যুবসমাজকে সম্পৃক্ত করে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করাই অনির্বাণ যুব সংঘের অন্যতম লক্ষ্য। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।