1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

হোসেন আহমদ, নিউইয়র্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার গড়রবন্দ গ্রামের প্রবাসীদের সংগঠন গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) নিউইয়র্কের ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে গড়রবন্দ গ্রামের প্রবাসী বিভিন্ন বয়সী মানুষ ও তাদের পরিবারের সদস্যসহ তিন শতাধিক অতিথি অংশ নেন।

প্রবাসজীবনের কর্মব্যস্ততা ও মানসিক ক্লান্তি দূর করে পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যে প্রতি বছর সামার সিজনে নিউইয়র্কের বিভিন্ন পার্কে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গড়রবন্দ গ্রামের প্রবাসীরা এবারও এ আয়োজন করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। ছেলেদের গোলপোস্টে গোল দেওয়া, নারীদের বালিশ খেলা, শিশুদের দৌড় প্রতিযোগিতা, ছেলেদের মোরগের লড়াইসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন অতিথিরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।

খেলাধুলা শেষে অতিথিদের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। এতে নানা পদের মুখরোচক খাবার পরিবেশন করা হয়।

বনভোজনের দ্বিতীয় পর্বে ছিল অতিথিদের আসন গ্রহণ, আলোচনা, পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র।

গ্রামের মুরব্বি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং আব্দুল হামিদ সুমন ও নাইম কিবরিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন হোসেন আহমদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বৈরাগীবাজার এলাকার সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় এনাম আহমদ, এনওআইপিডি ডিটেকটিভ ইকবাল হোসেন, এনওআইপিডি কর্নেল বিলাল উদ্দিন ও হারুনুর রশিদ।

র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে নগদ এক হাজার মার্কিন ডলার জিতে নেন নিলুফা ইয়াসমিন। দ্বিতীয় পুরস্কার ছিল স্বর্ণের চেইন, যা পান সুমন। তৃতীয় পুরস্কার হিসেবে ছিল অ্যাপল ওয়াচ, চতুর্থ পুরস্কার স্যামসাং মোবাইল, পঞ্চম পুরস্কার এইচপি ল্যাপটপ, ষষ্ঠ পুরস্কার টেলিভিশন, সপ্তম পুরস্কার আইপ্যাড, অষ্টম পুরস্কার মাইক্রোওয়েভ, নবম পুরস্কার এয়ার ফ্রায়ার, দশম পুরস্কার রাইস কুকার, একাদশ পুরস্কার কফি মেকার এবং দ্বাদশ পুরস্কার ছিল ব্লেন্ডার।

খেলাধুলা ও র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে অতিথি, স্পন্সর ও গড়রবন্দ গ্রামের দায়িত্বশীল ব্যক্তিরা পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলা উদ্দিন, আলী হোসেন, সাকিবুল হাসান (ফয়ছল), নুরুল আমিন, আলী আনাস, আল আমিন, জিল্লা মিয়া, মনসুর রহমান, জাবেদ আহমদ, রুহুল আমীন, আব্দুর রউফ, নুর হোসেন, মুন্না, আব্দুল্লাহ আল আমিন, শিব্বির আহমদ, আলী হাসান, শিমুল, ইমনসহ গড়রবন্দ গ্রামের বিপুলসংখ্যক প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা।

আনন্দ-উৎসব, খেলাধুলা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ বনভোজন শেষ হয়। আয়োজকরা বলেন, প্রবাসে বসবাস করলেও গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট রাখতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷