1. [email protected] : shahidul :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

এনসিপি নেতা বড়লেখার তামিম বহিষ্কার, ফেসবুকে বি’স্ফো’রক মন্তব্য

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলীয় সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো এবং অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

বহিষ্কারের চিঠি পেয়ে নিজের ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করেন বড়লেখার এই তরুণ সংগঠক।

তিনি লেখেন, ‘গাঁজাটা আসলে খাইলো কে.? আমি না কি আমার দলের নেতা.? মোটামুটি সবাই অবগত আছে আমি দলের কোনো পদে নেই গত প্রায় ৮ মাস থেকে। এরপরেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ এনে আমাকে দল থেকে বহিষ্কার করা হলো।’

তামিম আহমেদের দাবি, তিনি প্রায় ৮ মাস ধরে দলের কোনো পদ-পদবিতে নেই। এ বিষয়ে শিগগিরই ঢাকায় সংবাদ সম্মেলন করে এর পেছনের আসল ঘটনা জনসমক্ষে তুলে ধরবেন বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনসহ পরবর্তী সময়ে মৌলভীবাজার ও বড়লেখা এলাকায় এনসিপির সংগঠন পুনর্গঠনে তামিম মুখ্য ভূমিকা পালন করেন। তার একক প্রচেষ্টায় বড়লেখা উপজেলা কমিটি গঠিত হয়েছিল এবং সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকে কেন্দ্র করে নানা প্রতিকূলতার মধ্যেও বড়লেখার কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে হঠাৎ তাকে বহিষ্কারের সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷