1. [email protected] : shahidul :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

চারখাই বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি দুলাল, সম্পাদক হিরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬-২০২৯-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. দুলাল আহমদ এবং সাধারণ সম্পাদক পদে হিরণ আহমদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. দুলাল আহমদ ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুল বাতিন চৌধুরী ২২৯ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে হিরণ আহমদ ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে মিলন আহমদ ১৯৩ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে মো. সাহেদ আহমদ ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মুক্তিত ৩৩১ ভোট এবং প্রচার সম্পাদক পদে ফরহাদ আহমদ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মঞ্জুর আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সদস্য পদে আবু সফিয়ান ৩৩৭, মো. আলী আহমদ ফাহিম ৩২২, আতাবুর রহমান ২৯৮, রফিক আহমদ ২৯৪, আব্দুল মুক্তিত সোনা মিয়া ২৮৩, মো. আব্দুল হান্নান ২৫৭ এবং সাদিচুর রহমান ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে চারখাই বাজার বণিক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷