1. [email protected] : shahidul :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

গোলাপগঞ্জে এসআরবির জালে ধরা বড়লেখার অনলাইন জুয়াড়ি ফাহাদ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত ভুয়া সিম ব্যবহার করে অনলাইন জুয়া ও প্রতারণায় জড়িত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে এসআরবি-৯, সদর দপ্তর, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য জানান।

সূত্র জানায়, গতকাল (৪ অক্টোবর) রাতে এসআরবি-৯, সদর কোম্পানী সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস সংলগ্ন ভোজনশালা রেস্টুরেন্টের ভেতর কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ৮টা ৫ মিনিটের দিকে আভিযানিক দল সেখানে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

আটক ফাহাদ আহমদ (২১) মৌলভীবাজার জেলার বড়লেখা থানার হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ফাহাদ আহমদ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত ভুয়া সিম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন এবং বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলায় অংশ ও অন্যদের উৎসাহিত করতেন। এ সময় তার হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন ও ৭টি সিম জব্দ করা হয়।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷