
সিলেট বিভাগে দাখিল স্তরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিমপাড়ের জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদরাসার সুপার মোহাম্মদ আবুল কালাম। সম্প্রতি ২০২৬ সালের দাখিল স্তরের গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়ার ফলাফল প্রকাশিত হলে তাঁর এ অর্জনের বিষয়টি জানা যায়।
মাদরাসা সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের পাঠদান ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মোহাম্মদ আবুল কালাম দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়াকে তাঁরা তাঁর কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন।
মোহাম্মদ আবুল কালাম বলেন, আলহামদুলিল্লাহ! জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদরাসার দাখিল স্থরে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক প্রতিষ্ঠান প্রধান আমি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
এদিকে তাঁর এ অর্জনে মাদরাসা পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।