1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

সিলেট নগরের একটি কলেজ থেকেই ৬ জন ছাত্রী উচ্চ শিক্ষায় প্রায় ৭৫ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি (স্কলারশিপ) পেয়েছেন।

বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলেন নাফিসা সাব্বির চৌধুরী, আয়শা সিদ্দিকা, সোহানা আক্তার, মুমতাহিনা তানহা, মেরিন জামান রুহি ও সুমাইয়া খান রুবাইয়া। তারা সকলেই নগরের উইমেন্স মডেল কলেজের ছাত্রী।

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) উচ্চশিক্ষার জন্য তারা এ বৃত্তি পেয়েছেন। শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে চার বছরের জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি দেওয়া হবে।

এদের মধ্যে নাফিসা সাব্বির চৌধুরী জকিগঞ্জের আটগ্রামের মো. শাব্বির আহমদ ও নাজমা বেগম চৌধুরী ও সুহাদা বেগমের মেয়ে। সোহানা আক্তার নগরের মিরাবাজারের খারপাড়ার মো. বাচ্চ মিয়া ও সালেহা বেগমের মেয়ে। মুমতাহিনা তানহা মির্জাজাঙ্গালের গোলাম কিবরিয়া ও মমতাজ বেগম নার্গিসের মেয়ে। মেরিন জামান রুহি সুনামগঞ্জের ছাতকের মো. আব্দুল কাদির ও মোছা. রুজিনা বেেমের মেয়ে এবং সুমাইয়া খান রুবাইয়া নগরের কাজিটুলা লোহারপাড়ার আকবর খান রুহিন ও রেহেনা খানম রুহির মেয়ে।

তারা সকলেই ২০২৫ সালে উইমেন্স মডেল কলেজ থেকে এইচএসসি উত্তীর্ন হন। এই ছাত্রীরা সকলে দরিদ্র পরিবারের সন্তান বলে জানা গেছে।

উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার জানান, বৃত্তিপ্রাপ্ত এই ৬ কৃতি ছাত্রীকে বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷