1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

উচ্চশিক্ষায় ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

উচ্চশিক্ষা অর্জনের জন্য ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেয়েছেন সিলেটের দুই তরুণী। তারা হলেন সিলেট নগরীর খারপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়ে সুহানা আক্তার। জকিগঞ্জের আটগ্রাম-চারিগ্রাম এলাকার বাসিন্দা সাব্বির আহমদের মেয়ে নাফিসা সাব্বির চৌধুরী।

উচ্চ শিক্ষার জন্য চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ)প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি পেয়েছেন তারা।

এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)ও একই বৃত্তি পেয়েছেন।

জানা যায়, এই স্কলারশিপের আওতায় তারা আগামী চার বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার সুযোগ পাবেন।

সুহানার এমন অসাধারণ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, সিলেটের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার।

মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ অর্জন করে সুহানা তার বাবার মুখ উজ্জ্বল করেছে বলে মনে করছেন সুহানার ভাই সুজন আহমদ।

আর নাফিসার এই অসাধারণ অর্জনের খবরে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

স্বজন ও স্থানীয়রা বলছেন, নাফিসার এই সাফল্য শুধু তার পরিবারের জন্য গর্বের বিষয় নয়; এটি জকিগঞ্জের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্যও বড় ধরনের অনুপ্রেরণা।

তারা আশা করছেন, নাফিসা তার মেধা ও যোগ্যতার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং দেশ ও এলাকার জন্য সম্মান বয়ে আনবেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷