1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মসূচি আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে সরকারের এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হবে।

আলোচনা সভায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এ বছর বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকার।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রগুলোতের এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷