1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মাস্কাট-সিলেট সরাসরি ফ্লাইট

প্রবাস ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে মাস্কাট-সিলেট রুটে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করছে স্বল্পমূল্যের ওমানভিত্তিক এয়ারলাইন SalamAir। দীর্ঘদিন পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়াকে সিলেটবাসী ও প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই SalamAir আনুষ্ঠানিকভাবে মাস্কাট-সিলেট রুট চালুর ঘোষণা দেয়। এয়ারলাইনটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে এটি তাদের তৃতীয় গন্তব্য। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইট নম্বর OV421 এবং যাত্রার আনুমানিক সময় হবে ৪ ঘণ্টা ৫০ মিনিট।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানে বসবাসরত বিপুলসংখ্যক সিলেটি প্রবাসী এতদিন ঢাকা হয়ে অতিরিক্ত সময় ও ব্যয় করে নিজ অঞ্চলে ফিরতে বাধ্য হতেন। নতুন এই সরাসরি ফ্লাইট চালু হলে তাদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে এবং যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর এম মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, ট্রেজারার আসরাফ মিয়া, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন, সদস্য সচিব তাজুল ইসলাম এবং ট্রেজারার হেলেন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সিলেট বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের শহর সিলেটে পর্যটক ও প্রবাসী যাত্রী পরিবহনে নতুন এই রুট ইতিবাচক সম্ভাবনার সৃষ্টি করবে। তবে এটিকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে না দেখে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ নিতে হবে।

তাদের মতে, বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য বিমানবন্দরটি উন্মুক্ত করা, আধুনিক গ্রাউন্ড হ্যান্ডলিং সুবিধা, কার্গো সেবা, উন্নত যাত্রীসেবা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা জরুরি। এতে আরও আন্তর্জাতিক এয়ারলাইন্স সিলেটে নিয়মিত ফ্লাইট পরিচালনায় আগ্রহী হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিযোগিতার অভাবে বর্তমানে বিমান ভাড়া তুলনামূলক বেশি এবং যাত্রীদের বিকল্পের সুযোগ সীমিত। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স সরাসরি সিলেটে ফ্লাইট পরিচালনা করলে প্রতিযোগিতা বাড়বে, সেবার মান উন্নত হবে এবং বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে।

নেতৃবৃন্দ বলেন, সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা শুধু আঞ্চলিক দাবি নয়, এটি জাতীয় অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। উন্নত আন্তর্জাতিক বিমান যোগাযোগ চালু হলে পর্যটন, বিনিয়োগ, বাণিজ্য ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারিত হবে। পাশাপাশি বিমান চলাচল, পর্যটন, হসপিটালিটি ও সেবাখাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সিলেট আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও বিকশিত হবে।

প্রবাসী নেতৃবৃন্দ বর্তমান সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে শুধু নামেই নয়, বাস্তব কার্যক্রমেও একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে দেশে ও বিদেশে বসবাসরত সকল সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷