1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বিয়ানীবাজারে কিশোরী হ’ত্যা: অবশেষে ঘা’তক পিতা গ্রে’প্তা’র

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৩৪ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারে নিজের কিশোরী মেয়েকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যাকারী ঘাতক পিতা আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে রোববার (১২ জুলাই) তথ্য প্রযুক্তির সহায়তায় বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নিহত কিশোরীর নাম রায়কা আক্তার রিয়া (১৭)। ঘাতক বাবা আবু বক্কর গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় এলাকার মৃত বিলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই (শুক্রবার) দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নানা বাড়ির পুকুর ঘাটে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক বছর আগে রায়কা আক্তার রিয়া ভালোবেসে এক যুবকের সাথে ঘর ছাড়েন, যা নিয়ে পরিবারে দীর্ঘদিনের কলহ ছিল। ঘটনার দিন পুনরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ পিতা আবু বক্কর ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (নং-১৩, তারিখ: ১১/০৭/২০২৬) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের বিশেষ দল গত ১১ জুলাই রাত ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কাশিখাল ব্রিজের পাশে টিকরবাড়ী এলাকা থেকে ঘাতক পিতাকে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আবু বক্কর নিজের মেয়েকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন, বিজ্ঞ আদালতে তিনি এ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে দায় স্বীকার করে জবানবন্দি দেবেন। ১২ জুলাই (রোববার) সকালে কঠোর পুলিশি পাহারায় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷