
ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিয়ানীবাজারে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশ নেন। প্রচার মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা আমীর মাওলানা মোস্তফা উদ্দিন। বক্তব্য দেন পৌরসভা আমীর মোহাম্মদ জমির হোসাইন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার দক্ষিণ শাখার সভাপতি আব্দুল মুমিন।
উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. রুকন উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর মো. আবুল খায়ের, পৌরসভা সেক্রেটারি মো. সাদুজ্জামান, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হামিদ, পৌর শ্রমিককল্যাণের সভাপতি মুনিবুর রহমান পাভেল, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম এবং কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় সমাবেশকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।