1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পৌর এলাকার সুপাতলা গ্রাম থেকে তাকে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রেদোয়ান আহমদ বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ছাত্রলীগের পল্লব গ্রুপের কর্মী হিসেবে পরিচিত এবং পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাপনী দিনে, অর্থাৎ গত ৫ আগস্ট বিয়ানীবাজারে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি রেদোয়ান। এছাড়া আলোচিত চিনি ছিনতাইয়ের ঘটনাতেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এ বিষয়ে বিয়ানীবাজার থানার পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রেদোয়ান আহমদকে আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷