1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

“স্বাস্থ্যসেবা আমাদের অধিকার, সবার জন্য হোক সমান”—এই শ্লোগানকে সামনে রেখে নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিয়ানীবাজারে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। আগামী ৩১ জুলাই ২০২৬ পশ্চিম নয়াগ্রামের দি লাইট হাউস একাডেমিতে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’-এর উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য হলো নারীদের সহজলভ্য, মানসম্মত ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

ক্যাম্পে গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ফাহিমা শিরিন এবং মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. শাকিলা আহমেদ রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

গাইনি বিভাগে গর্ভাবস্থার পূর্ব ও পরবর্তী সেবা, বন্ধ্যাত্ব, মাসিকজনিত সমস্যা, জরায়ু ও ডিম্বাশয়ের বিভিন্ন রোগ, স্তন, যৌন ও প্রস্রাবজনিত জটিলতা এবং ছোটখাটো গাইনি সার্জারি বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

অন্যদিকে মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে গ্যাস্ট্রিক, আলসার, লিভারের রোগ, জন্ডিস, ফ্যাটি লিভার, আইবিএস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, প্যানক্রিয়াটাইটিস, বুকজ্বালা ও বদহজমসহ পাকস্থলী ও অন্ত্রের বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী রোগীদের এন্ডোস্কপি (ওজিডি) ও কোলনোস্কপির পরামর্শও প্রদান করা হবে।

আয়োজকরা জানান, নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় থেকেই এই আয়োজন। তারা বিয়ানীবাজার ও আশপাশের এলাকার নারীদের নির্ধারিত দিনে উপস্থিত থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আবেদনের নিয়ম:
রোগীর নাম :
ঠিকানা :
ফোন নাম্বার:
যে ডাক্তার দেখাতে চাচ্ছেন: ফাহিমা শিরিন /শাকিলা আহমেদ

স্হান: দি লাইট হাউজ একাডেমী ,উত্তর পশ্চিম নয়াগ্রাম, বিয়ানীবাজার।
তারিখ:৩১জুলাই ২০২৬ ইং
সময় :সকাল ১০টা -বিকাল ০৩টা পর্যন্ত।

+880 1871-800428 এ হোয়াটসঅ্যাপ এ ফর্মটি ফিলাপ করে টেক্সট দিয়ে রাখুন ।যথাসময়ে সিরিয়াল নাম্বার জানিয়ে রিপ্লাই দেয়া হবে ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷