1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পেয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মানুষ। রোববার এক প্রজ্ঞাপনে তাঁকে এ উপজেলায় পদায়ন করা হয়।

​পদায়নকৃত নতুন এসিল্যান্ড হলেন বিসিএস ক্যাডারের ৪১তম কর্মকর্তা নুরুল আম্বিয়া আলাউল। বর্তমানে তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত রয়েছেন।

দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলার ভূমি অফিসটিতে এসিল্যান্ড পদটি শূন্য কিংবা অতিরিক্ত দায়িত্বে থাকায় সাধারণ মানুষকে নামজারি, মিস কেসসহ নানা ভূমি সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। নতুন এই পদায়নে স্বস্তি ফিরে এসেছে উপজেলার সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের মাঝে।

​এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার নতুন এসিল্যান্ডকে স্বাগত জানিয়ে বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে পদায়ন পাওয়া নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল খুব দ্রুতই বিয়ানীবাজার উপজেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।
​
স্থানীয় সচেতন মহল আশা করছেন, নতুন এসিল্যান্ডের যোগদানের মধ্য দিয়ে উপজেলার দীর্ঘদিনের ভূমি সেবা সংক্রান্ত জট ও দুর্ভোগ লাঘব হবে এবং সেবার গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷