
আগামী বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের খাসাড়ীপাড়া এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় খাসাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ মুরব্বী আজির উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলর মিছবা উদ্দিনের পরিচালনায় আয়োজিত সভায় এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান রুমেল দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে বিয়ানীবাজার পৌরসভা আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে উপস্থিত মুরব্বী, ছাত্র, যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান রুমেলকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন জানান এবং তাঁর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।