
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আগামী ২৩ জুলাই বুধবার জনশক্তি ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। এছাড়া দলীয় নেতাকর্মীদে মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জানা গেছে, আগামী ২৩ জুলাই বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার ঈদ জনশক্তি ও সুধী সমাবেশে শহরতলীর ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম।
এদিকে, দলের কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে জনসভাস্থলে মঞ্চ তৈরি ও প্যান্ডেল বসানোর কাজ চলছে। সোমবার বিকালে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ জনসভা স্থল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমীর মোস্তফা উদ্দিন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ফরিদ আল মামুন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।