1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সাবিনা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবিনা খান পপি।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

সাবিনা খান পপি যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি, বিয়ানীবাজারের সন্তান মরহুম কমর উদ্দিনের কন্যা। এছাড়াও তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেট’স এর মাইল এন্ড ওয়ার্ডের দুবারের নির্বাচিত কাউন্সিলর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ব্যাপক প্রচারণা চালিয়ে আলোচনায় ছিলেন।

এছাড়াও এই আসনের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তার কর্মী সমর্থক নিয়ে মাঠে সক্রিয় ছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী আগামী ১২ মে ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। সংসদের বর্তমান আসন বিন্যাস অনুযায়ী, বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি আসন নির্ধারিত রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷