সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিপ্লবের চেতনাকে বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক সরকার প্রয়োজন। তাই প্রয়োজনীয় সংষ্কার শেষে অতিদ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।
রবিবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা অডিটরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং ভারতীয় আগারসনের বিরুদ্ধে আয়োজিত উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ ও পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাহেদুর রহমান মুন্নার যৌথ পরিচালনায় এবং উপজেলা সভাপতি আলী আহসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ সুরমান আলী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ,সিলেট জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান, জেলা শ্রমিকদলের সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মন্জুর আহমদ লিটন চৌধুরী, দক্ষিণ সুরমা শ্রমিকদলের সহ সভাপতি জুমেল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু, জকিগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মনজুরুল আলম, গোলাপগঞ্জ পৌর শ্রমিকদলের সভাপতি আখতার হোসেন, সদর উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম অপু চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক প্রচার সম্পাদক কামাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুবাশ, পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন, পৌর শ্রমিকদলের সভাপতি শামীম আহমদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানা, পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন, পৌর ছাত্রদলের আহবায়ক আয়নুল আবেদিনসহ বিএনপি-শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সমাবেশে সংবর্ধিত অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন।
এসময় বক্তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে সকল বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনে কাজ করতে হবে।
এর আগে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শ্রমিকদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখা শ্রমিকদলের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে এসে যোগ দেন।