1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

বিয়ানীবাজারে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা দিলো তালামীযে ইসলামীয়া

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, মুসলমান হিসেবে একজন মানুষের সর্বোচ্চ চাওয়া থাকে মহান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত লাভ। তবে এজন্য দুনিয়ার জীবনে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন রয়েছে। আর পরকালীন জীবনে প্রস্তুতির জন্য ছাত্রজীবন শ্রেষ্ঠ সময়৷ এ সময়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি যে নৈতিক শিক্ষা হাসিল হয়, সেটি ভবিষ্যত জীবনকে সুন্দর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিক শিক্ষা অর্জন ব্যতিত একাডেমিক শিক্ষার কোনও মূল্য নেই। সেজন্য তালামীযে ইসলামিয়া পরকালীন মুক্তির পথকে সুগম করতে একাডেমিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষা অর্জনেও ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করে।

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৭ জুলাই), বিকাল ২টায় বিয়ানীবাজার পৌর শহরস্থ রয়েল স্পাইস চায়নিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

‎বিয়ানীবাজার উপজেলা সভাপতি জফরুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর, পৌর সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম ও সরকারি কলেজ সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, বিয়ানীবাজার উপজেলার সাবেক সভাপতি ও স্পেন আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল জলিল, বিয়ানীবাজার উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ গৌছ উদ্দিন, সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-প্রশিক্ষণ সম্পাদক রুহুল আমীন, বিয়ানীবাজার পৌর শাখার সাবেক সভাপতি মাওলানা শোয়াইব আহমদ।

‎বিয়ানীবাজার পৌর সভাপতি তানজিম আহমদ রিফাত এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা লুৎফুর রহমান, পৌর সভাপতি হাজী বদরুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি বিয়ানীবাজার উপজেলা (ভারপ্রাপ্ত) সভাপতি মাওলানা কাজী কাওছার আহমদ, সংগঠনের ঢাকা মহানগরীর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছরওয়ার হোসেন ফৈয়াজী, বিয়ানীবাজার উপজেলার সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ, হিজবুল হোসাইন তারেক।

‎এসময় আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজ সভাপতি মফিজ উদ্দিন, সহ-সভাপতি ছাব্বির আহমদ আফজল, উপজেলা সহ-সভাপতি নুরুল ইসলাম রায়হান, উপজেলা সহ-সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, কলেজ সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ রুমেল, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার তাহের, কলেজ সাংগঠনিক সম্পাদক কাশিম উদ্দিন, পৌর সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ রাব্বি, কলেজ সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, ফরহাদ আহমদ, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, পৌর সহ-সাংগঠনিক সম্পাদক আবু তৈয়্যাব মো. নোমান, প্রচার সম্পাদক আজমান আহমদ প্রমুখ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷