1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

যুক্তরাষ্ট্রে অ বৈ ধ অভিবাসী স ন্দে হে বিয়ানীবাজারের যুবক আ ট ক

প্রবাস ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

নিউ ইয়র্কের‍ জ‍্যাকসন হাইটস এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) পুলিশ।

মঙ্গলবার স্থানীয় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সহায়তায় তারা তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সাব্বির আহমেদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার । তিনি ২০২২ সালে অবৈধ পথে এসেছিলেন । ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার সমিতির সেক্রেটারী রেজাউল আলম অপু । তিনি জানান সাব্বির ৩ বছরের অধিক সময় ধরে বসবাস করলেও কাগজপত্র করতে পারেনি।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযানে যুক্তরাষ্ট্রে আতঙ্কে দিন পার করছেন উপযুক্ত নথিপত্র নেই এমন অনেকেই । ট্রাম্পের নির্বাচনী প্রচারণার শুরুতে এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল অবৈধ অভিবাসী, যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। বিশেষ করে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আছে এবং যারা অপরাধে জড়িত তাদের ব‍্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে। দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই তিনি এ বিষয়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

অসুবিধা কী? বাংলাদেশ যদি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তাহলে আমেরিকাও নিতে পারে। এই পদক্ষেপ বাংলাদেশের জনগণের সাধুবাদ জানানো উচিত।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷