1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

এমরান চৌধুরীর সম্মানে নিউইয়র্কে সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে মিষ্টি বিতরণ

প্রবাস ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিয়ানীবাজারের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সম্মানে মিষ্টি বিতরণ ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ওজন পার্কে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে ওজন পার্কের মতিন রেস্টুরেন্ট।

অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, যিনি সম্প্রতি সিলেট-৬ আসনে বিজয়ী হওয়ায় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ-সভাপতি আতিকুল হক আহাদ এবং সঞ্চালনা করেন বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক হাসান আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ ও সাধারণ সম্পাদক মুতাহার হোসেন।
এছাড়াও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোর্শেদ আলম বাবর, হেকিম আহমদ, হাফিজুর রহমান, রিপন পাটোয়ারী, দিপু আহমদ, হাফিজুর শিপু, খালেদ আহমদ, কাসেম আহমদ, আলী হোসেন, রাসেল আহমদ, দেলোয়ার হোসেন, শাহ রেজাউল, হাসান রোহান, জাহেদ হাসান সুমন খাঁ, সুলতান চৌধুরী, নাঈম আহমদ সহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও তারা দেশের গণতান্ত্রিক রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় প্রবাসী বিএনপি সমর্থকদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।

অনুষ্ঠানে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রতিনিধি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং সিলেট অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এ ধরনের আয়োজন জাতীয় রাজনীতির প্রতি সমর্থন ও সম্পৃক্ততার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷