1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে বিয়ানীবাজারের জাহিদ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বর্ধিত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সিলেটের বিয়ানীবাজারের এডভোকেট জাহিদুর রহমান।

এডভোকেট জাহিদুর রহমানের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামে। তিনি যুক্তরাজ্য প্রবাসী এবং ইমিগ্রেশন আইনজীবী। তিনি গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

এডভোকেট জাহিদুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দিতা করার জন্য গণঅধিকার পরিষদের দলীয় প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনসহ সিলেট-৬ আসনের সর্বাত্মক জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। একইসাথে তিনি গণঅধিকার পরিষদ থেকে সিলেট-৬ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত এক পত্রে গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে এডভোকেট জাহিদুর রহমানকে যুক্ত করা হয়। তিনি সিলেট-৬ আসনের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷