1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

বিয়ানীবাজারে মাস্ক পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, অভিযানে পুলিশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

গত ৪ জানুয়ারি ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিন বিয়ানীবাজার উপজেলার চারখাইতে মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের একটি অজ্ঞাত স্থানে কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা।

এ আয়োজনে অংশগ্রহণ করা ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকজনের মুখে মাস্ক পরা ছিল। আবার নেতাকর্মীদের অনেকেই কৌশলে ফটোসেশনে মুখ লোকানোর চেষ্টা করেন। সেকারনেই নেতাকর্মীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ চারখাই ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তার ফেসবুক টাইমলাইনে কেক কেটে জন্মদিন পালনের একটি ভিডিওসহ একাধিক ছবি আপলোড দেন। ভিডিও ক্যাপশনে তিনি লিখেন ‘বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলাধীন চারখাই ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ আয়োজন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাইকে।‘ এই ভিডিও আপলোডের ঘণ্টাখানেক পর একই ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে আপলোড করা হয়।

ভিডিওটিতে চিত্রে দেখা যায়, বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চারখাই ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় চারখাই ইউনিয়নের নেতাকর্মীরা শ্লোগান দেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভ দিন, ছাত্রলীগের জন্মদিন‘, ‘আজকে মোদের খুশির দিন, ছাত্রলীগের জন্মদিন‘, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে‘, ‘মুজিব তোমায় কথা দিলাম, রাজপথ দখল নিলাম‘,’চারখাই ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা‘।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত শনিবার। প্রতি বছর বিপুল আয়োজনে সিলেটের পাড়া-মহল্লা, জেলা, উপজেলা, ইউনিয়নে দিবসটি উদযাপিত হলেও এবারের চিত্র ছিল একেবারেই আলাদা। এবার বিয়ানীবাজার উপজেলার কোথাও উদযাপন হয়নি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী।

এদিকে, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, কেক কাটা ও শ্লোগান দেয়ার ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই আয়োজক নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযান ও তৎপরতা চালাচ্ছে বিয়ানীবাজার থানা পুলিশ।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ-জামান বলেন, এ আয়োজনে অংশগ্রহণকারীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে। শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ এই সংগঠনের নেতাকর্মীরা আগামীতেও যাতে এরকম আয়োজন করতে না পারে সে ব্যাপারেও আমরা কাজ করছি। ইতোমধ্যে আমাদের চারখাই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ অন্যান্যদের এ বিষয়ে নির্দেশণা প্রদান করা হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷