1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

বৈষম্য দূরীকরণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কাঙ্খিত উন্নয়নে কাজ করবো – বিয়ানীবাজারে জাহিদ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত জানিয়েছেন গণঅধিকার পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও প্রবাসী অধিকার পরিষদ ইউকের সহ সভাপতি এডভোকেট জাহিদুর। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন চলাকালে তিনি এ সিদ্ধান্ত জানান।

এডভোকেট জাহিদুর রহমান বলেন, ইতোমধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের কাছে গিয়ে আমি তাদের কথা শুনছি। আমার মনে হয়েছে, অবকাঠামোগত এবং অন্যান্য উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি মানুষ নিজেদের মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। যেহেতু আমার দলের স্লোগান হচ্ছে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গিকার’ সেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের দুই আসনের মানুষের মৌলিক ও নাগরিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি জনগনের নিকট একজন জনপ্রতিনিধি হিসাবে জবাবদিহিতা নিশ্চিত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকান্ড সাধন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানবাহন ও মানুষের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করবো।

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর কাঙ্খিত উন্নয়নের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে জাহিদুর রহমান বলেন, নির্বাচিত সংসদ সদস্য হতে পারলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা এবং কর্মক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও নাগরিকদের পরামর্শকে প্রাধান্য দেয়ার রীতি প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত স্থাপন করা হবে ইনশাআল্লাহ। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ- এই দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন করবো। আর্থসামাজিক উন্নয়নসহ শ্রম, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তাছাড়া একটি মেডিকেল কলেজ স্থাপন, তথ্য প্রযুক্তি ও কারিগরী শিক্ষায় আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কৃষি ও শিল্প ক্ষেত্রে স্থায়ী ও বাস্তবায়ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে এডভোকেট জাহিদুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার সম্মিলিত গণআন্দোলনের ফলে এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় পর স্বৈরাচারমুক্ত হয়েছে। তাই এখনই উপযুক্ত সময় বৈষম্যহীন সমাজ গঠন, মানুষের মৌলিক ও নাগরিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই প্রচেষ্টায় আমি সর্বস্তরের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা কমিটির উপদেষ্টা হাজী কমর উদ্দিন ও মাহবুব হোসেন, রাজনীতিক ও সমাজসেবী বিবেকানন্দ দাস, গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পংকজ কুমার চৌধুরী ও কাশেম উদ্দিন, গণঅধিকার পরিষদ গোলাপগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, যুবঅধিকার পরিষদ নেতা কাওছার আহমদ ও আবু সুফিয়ানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷