1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

নিউহ্যাম সিটি : প্লাইস্টো সাউথ ওয়ার্ডে কনজারভেটিভ পার্টির কাউন্সিলর প্রার্থী বিয়ানীবাজারের মোহন

প্রবাস ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নিউহ্যাম সিটি কাউন্সিল ইলেকশনে যুক্তরাজ্যের লন্ডন শহরের প্লাইস্টো সাউথ ওয়ার্ডে কাউন্সিলর পদে কনজারভেটিভ পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান আতিকুর রহমান মোহন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করে স্থানীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর প্রার্থিতা প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

আতিকুর রহমান মোহন বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল জলিল ও মরহুমা আফিয়া বেগম দম্পতির ছোট ছেলে। তিনি যুক্তরাজ্যস্থ মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি পূর্ব সিলেটের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্যা লোকাল টাইমস এর প্রকাশক হিসাবেও দায়িত্বরত রয়েছেন।

কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান মোহন জানান, নির্বাচিত হলে তিনি প্লাইস্টো সাউথ ওয়ার্ডের নাগরিকদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়া এলাকার পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা খাতে উন্নয়ন তাঁর অগ্রাধিকার থাকবে বলে তিনি উল্লেখ করেন। বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করাও তাঁর অন্যতম লক্ষ্য।

স্থানীয় প্রবাসীরা মনে করছেন, তাঁর এই অংশগ্রহণ বিয়ানীবাজার তথা সিলেট অঞ্চলের জন্য গর্বের বিষয়। তারা আশা করছেন, নির্বাচনে বিজয়ী হয়ে তিনি কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের স্থানীয় সরকার ব্যবস্থায় কাউন্সিলররা স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, নাগরিক সেবা তদারকি এবং বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷