1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

কথা রাখলেন এমরান চৌধুরী এমপি, সংসদের প্রথম বক্তব্যেই গ্যাস সংযোগের দাবি

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে দৃঢ় অবস্থানের পরিচয় দিয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদানের বিষয়টি জাতীয় সংসদে জোরালোভাবে উত্থাপন করেছেন।

রোববার (২৯ মার্চ) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এ বক্তব্য রাখেন তিনি। প্রথম বক্তব্যেই নিজ নির্বাচনি এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের) অন্যতম সমস্যা গ্যস সংকটের বিষয়টি তুলে ধরেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বক্তব্যের শুরুতে তিনি সংসদ পরিচালক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি ধন্যবাদ জানিয়ে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিলেট-৬ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরে এমরান আহমদ চৌধুরী বলেন, আমাদের বিয়ানীবাজার উপজেলার কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রটির উদ্বোধন করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউন রহমান। পরবর্তীতে ১৯৯২ সালে আপসহীন দেশনেত্রী- তৎক্ষালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে আয়োজিত জনসভায় লক্ষাধিক মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে- এই এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) মানুষের চাহিদা পূরণের পর দেশের অন্যান্য স্থানে গ্যাস যাবে। কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি। এখন এই দুই উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় ও আদর্শিক নেত্রীর সেই আশ্বাস বা প্রতিশ্রুতি বাস্তবায়নের। আমি মাননীয় সংসদ স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে সেই দাবি তুলে ধরে বিষয়টি জানতে চাচ্ছি।

এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে গ্যাস সংযোগ চালুর জোর দাবি জানান।

জানা গেছে, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নির্বাচনি ইশতেহারে উল্লিখিত বিষয়গুলোর মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সমস্যা ছিলো অন্যতম। প্রয়োজনে তিনি আন্দোলন করে হলেও জনগুরুত্বপূর্ণ এই দাবিটি আদায় করবেন বলে নির্বাচনি বিভিন্ন বক্তব্যে প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এমপি এমরান আহমদ চৌধুরী জাতীয় সংসদের প্রথম বক্তব্যে অন্য কোনো প্রসঙ্গ না টেনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাসের চাহিদা তুলে ধরেন।

এদিকে, স্থানীয় বাসিন্দারা এমপি এমরান আহমদ চৌধুরীর এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিনের এ দাবিটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং অর্থনৈতিক কার্যক্রমেও নতুন গতি আসবে। নতুন এমপির সংসদে এ বিষয়টি উত্থাপন করায় জনমনে আশার সঞ্চার হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷