1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর—বিয়ানীবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝোপঝাড়ে আড়াল—ঝুঁকিতে সিলেট-বিয়ানীবাজার সড়কে যান চলাচল ‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন

কানাইঘাটে পুকুরে ডুবে বিয়ানীবাজারের একজনসহ দুই শিশুর মৃ ত্যু

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হল- নিজ চাউরা পশ্চিম গ্রামের আলী আহমদের চার বছর বয়সী আনিসা বেগম এবং তার ভাগ্নি, পাঁচ বছর বয়সী ফারিয়া বেগম।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে একপর্যায়ে শিশু দুটি নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বসতবাড়ির পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পরে শিশু দুটির মরদেহ থানায় নেওয়া হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, ফারিয়া বেগমের বাবার বাড়ি পার্শ্ববর্তী বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রামে। তিনি ওই গ্রামের সাদিক আহমদের মেয়ে। ফারিয়া মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়।

একই পরিবারের দুই শিশুর এমন অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷