1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর—বিয়ানীবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তোফায়েল হাসান তোহা
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে শনিবার (১ আগস্ট) এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আদিলুর রহমান। তিনি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির প্রত্যাশা পূরণে তরুণদের আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের প্রকাশনা ও কলেজ কার্যক্রম সম্পাদক আবুল কালাম ইউসুফ। তিনি গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মুমিন এবং সঞ্চালনা করেন উপজেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি হা. মাহিম আহমদ।

এ সময় বক্তব্য রাখেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু সাইদ, সেক্রেটারি আসিফ মনোয়ার, উপজেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলাম এবং উপজেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক আবির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷