1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

নয়া নেতৃত্বে সিলেট জেলা পূর্ব ছাত্রশিবির : সভাপতি-সেক্রেটারি বিয়ানীবাজারের আদিল ও মুরাদ

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার ষান্মাসিক পরবর্তী নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ষান্মাসিক সদস্য সমাবেশের মাধ্যমে নতুন সভাপতি হিসেবে আদিলুর রহমান মনোনীত হয়েছেন এবং সদস্যদের সর্বসম্মত পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন আহবাব হোসেন মুরাদ।

নবগঠিত কমিটির শীর্ষ এই দুই নেতার বাড়ি জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন। এর আগে তারা দুজনেই সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

সদ্য সাবেক জেলা সভাপতি আবু আইয়ূব মঞ্জুর সভাপতিত্বে সদস্য সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক জনাব তানজির হোসাইন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখা সভাপতি শহিদুল ইসলাম সাজু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সভাপতি মাসুদ রানা তুহিনসহ জেলা শাখার সাবেক সভাপতিবৃন্দ।

সমাবেশ শেষে নবমনোনীত জেলা সভাপতি আদিলুর রহমানকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক জনাব তানজির হোসাইন জুয়েল।

জানা গেছে, নতুন সভাপতি আদিলুর রহমানের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে| তিনি ইতিপূর্বে ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি জেলা এইচআরডি সম্পাদক, অর্থ সম্পাদক, অফিস সম্পাদক ও সেক্রেটারি মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, নবনির্বাচিত সেক্রেটারি আহবাব হোসেন মুরাদের বাড়ি একই ইউনিয়নের কোনাগ্রামে। তিনি ইতিপূর্বে ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা ও বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জেলা কমিটির এইচআরডি সম্পাদক, অর্থ সম্পাদক ও সর্বশেষ অফিস সম্পাদক হিসেবেও অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

নেতৃবৃন্দ বলেন, নতুন এই কমিটি সিলেট জেলা পূর্ব শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷