1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খু ন!

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে শ্বাসরোধ করে মাওলানা রুহুল আমীন (৩৭) নামে মসজিদের এক ইমামকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে একটি ভাড়া বাসা থেকে পুলিশ নিহত ইমামের মরদেহটি উদ্ধার করে। তৎক্ষনাৎ পুলিশ ঘাতক স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করে থানায় নিয়ে আসে।

নিহত ইমাম রুহুল আমিন গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়নের ডেমি গ্রামের শহিদুর রহমানের ছেলে। তিনি হিলালপুর গ্রামে একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক নাদিয়া বেগম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন সময়ে মোবাইল ফোনের মাধ্যমে নিহত ইমামের তার সাথে পরিচয় হয়। এরপর ২০২০ সালে মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কয়েকদিন পর স্বামীর চাপে তিনি দেশে চলে আসেন। প্রবাসে থাকাকালীন আয়ের সকল টাকা ওই মহিলা তার স্বামীর কাছে দিতেন। দেশে আসার পর তাদের সংসার সুখের ছিলো না। বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো।

আরও জানা যায়, গত ১৫ দিন আগে স্ত্রীকে না জানিয়ে নিহত ইমাম অন্য এক মহিলাকে বিয়ে করেন। যে কারণে স্বামীর প্রতি ক্ষোভ বেড়ে যায় ওই মহিলার। শুক্রবার রাতের কোন এক সময় স্ত্রী স্বামী রুহুল আমীনকে ভাতের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খেতে দেন। পরবর্তীতে রাতের কোন এক সময় অচেতন অবস্থায় পড়নের ওড়না দিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা করে খাটের নিচে ইট দিয়ে লুকিয়ে রাখেন।

শনিবার বিকেলে এলাকাবাসী বাসার খাটের নিচে রুহুল আমীনের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

এদিকে ঘাতক মহিলা তার নিজের কোন পরিচয় দিতে পারেনি। মা-বাবার নাম বা বাড়ির ঠিকানা জানে না বলে সে জানায়৷

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন৷

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷