1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

বিয়ানীবাজারের দুই যুবলীগ নেতার রিমান্ড নাকচ, কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট সিলেটের বিয়ানীবাজারে সংঘর্ষে নিহত রায়হান হত্যা মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাদেরকে সিলেট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে সাইফুল ইসলাম রোকন এবং লাউতা ইউনিয়নের জলঢুপ কালীবহর গ্রামের আব্দুর রউফের ছেলে কলিম উদ্দিন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিকালে উল্লসিত ছাত্র-জনতা বিয়ানীবাজার থানায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় থানার ভেতর থেকে গুলি করে পুলিশ। এতে তিন যুবক নিহত এবং অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের মধ্যে একজন রায়হান উদ্দিন। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার বড়ভাই বুরহান উদ্দিন গত ২৬ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন। এই মামলায় কলিম উদ্দিন ১৫ নম্বর এবং সাইফুল ইসলাম রোকন ৩০ নম্বর আসামি ছিলেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, গত ৫ আগস্ট নিহত রায়হান উদ্দিন হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা ও অন্যান্য মামলার সকল আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷