1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে মাদ্রাসা শিক্ষার্থীদের বছরব্যাপী দুপুরের খাবার সরবরাহ শুরু করলো রোটারী ক্লাব

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৯৯ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার পৌরসভার রুফজাহানিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের রোটারি ক্লাব অব বিয়ানীবাজার এর পক্ষ থেকে বছরব্যাপী দুপুরের খাবার সরবরাহের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (২১ জুলাই) সকালে ক্লাব প্রসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদের সভাপতিত্বে ও পিপি ডা. আবু ইসহাক আজাদের সঞ্চালনায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাদ্রাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচলনা কমিটির সভাপতি হাজী আরমান আলী ও কোষাধ্যক্ষ হাজী খলিলুর রহমান।

উল্লেখ্য, ২০২৩- ২৪ রোটাবর্ষ থেকে অদ্যাবধি প্রতিবছর রোটারি ক্লাব অব বিয়ানীবাজার এ প্রজেক্ট বাস্তবায়ন করে চলেছে। প্রতিবছরই এতে অর্থায়ন করেন ক্লাবের প্রবাসী সদস্য রোটারিয়ান প্রফেসর মো. আব্দুল মালিক। এ বছর তাঁর সাথে যৌথভাবে এ প্রজেক্টে অর্থায়ন করছেন যুক্তরাজ্য প্রবাসী আহমেদ উসমান।

এ সময় ক্লাবের পক্ষ থেকে মাদ্রাসার ৭৯জন শিক্ষার্থী ও ৭জন শিক্ষককে মাদ্রসার নির্ধারিত পোষাক উপহার দেওয়া হয়। এ প্রজেক্টটিও অর্থায়ন করেন রোটারিয়ান প্রফেসর মো. আব্দুল মালিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিদিন দুপুরের খাবারের ব্যাবস্থা থাকায় মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা যেমন দিন দিন বাড়ছে তেমনি পুষ্টিকর খাবার গ্রহণের ফলে তারা পড়াশোনায় মনোযোগী হতে পারছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ প্রজেক্ট দুটির জন্য রুফজাহানিয়া মাদ্রাসাকে বেছে নেওয়ায় রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও প্রতিবছর এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।

আরও বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান দেলোয়ার হোসেন ও মো. সাব্বির আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. আব্দুশ শুক্কুর, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ডা. আব্দুস সালাম মুক্তা, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান শাবুল ইসলাম, ক্লাব ট্রেজারার রোটারিয়ান মো. আলী আহমদ, ডাইরেক্টর ইয়ুথ সার্ভিস রোটারিয়ান মো. জানে আলম, সদস্য রোটারিয়ান আলাল উদ্দিন, মো. আব্দুল বাতিন, তরুণ সমাজকর্মী মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷