1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বিয়ানীবাজারে সড়ক ও ফুটপাত দখল : একশনে যাচ্ছে প্রশাসন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারে দখল হওয়া ফুটপাত উদ্ধারে এবার অ্যাকশনে যাচ্ছে প্রশাসন। পৌর শহরের মধ্য বাজারে ফুটপাত ও সড়কের বেশ কিছু অংশ দখল করে ব্যবসা পরিচলনা করছেন সবজি ব্যবসায়ী সহ ভাসমান বিভিন্ন ব্যবসায়ীরা। এতে করে সড়কটিতে যানজট সৃষ্টি হচ্ছে পাশাপাশি সড়কটি দিয়ে চলাচলে সমস্যা পড়ছেন শিক্ষার্থী সহ পথচারীরা ।

প্রশাসনের তোয়াক্কা না করে সড়ক ও ফুটপাতের উপর বাঁশ ও সামীয়ানা দিয়ে শতাধিক দোকান কোটা তৈরী করে ব্যবসা পরিচালনা করছেন কাঁচা বাজারের ব্যবসায়ীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোলাম মুস্তফা মুন্না, কয়েক দফা, ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে জায়গা ও সময় নির্ধারণ করে দিলেও অবৈধ দখলকৃত জায়গা ছাড়ছেন না ব্যবসায়ীরা। স্বেচ্ছায় দখলকৃত জায়গা না ছাড়লে একশন যাবে প্রশাসন। এ বিষয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়ে পৌর শহরজুড়ে প্রচারণা চালাচ্ছে প্রশাসন।

এদিকে, কাঁচা বাজারের আবর্জনায় নষ্ট হয়ে পড়া ভাঙ্গা ডিভাইডার মেরামত করে দিয়েছে পৌর প্রশাসন। এছাড়া বাজারের সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে বলে জানান ইউএনও এবং পৌর প্রশাসক গোলাম মুস্তফা মুন্না।

বিয়ানীবাজারের অবৈধভাবে দখল হওয়া বিভিন্ন সড়ক, জায়গা ও স্থাপনা একে একে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এ কর্মকর্তা।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷