1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি ফয়সাল সম্পাদক তোফায়েল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৮৫৭ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় পৌরশহরস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আহমেদ ফয়সালকে সভাপতি এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সঞ্চালনায় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি সুয়াইবুর রহমান স্বপন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিদায়ী সভাপতি সুয়াইবুর রহমান স্বপন আগামী তিন বছরের জন্য বিয়ানীবাজার প্রেসক্লাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সভায় বক্তব্য রাখেন সাহেদ আহমেদ, এহসান করিম খোকন, শহিদুল ইসলাম সাজু, তাজবির আহমদ ছাইম, আহমদ রেজা চৌধুরী, এসআর শহীদ, জয়নুল ইসলাম, ফাহিম আহমদ, মোকাব্বির হোসেন, জয়নুল আহমদ,মনজুরুল হাসান, মাহফুজ হোসেন, মাহবুব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ফাইম আহমদ তাছিম, আবুল কালাম, সামাদ আহমদ চৌধুরী, সাকির আহমদ, আখতার হোসেন, মাহমুদুর রহমান চৌধুরী, ছালেহ আহমদ, মুফসি রহমান হৃদয় প্রমুখ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷