1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

হ ত্যা মা ম লা—বিয়ানীবাজারের ইউপি চেয়ারম্যান গ্রে প্তা র

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। র‍্যাবের একটি টিম মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

গ্রেপ্তারকৃত হোসেন মুরাদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের মৃত ময়নুল হোসেন চৌধুরীর ছেলে। তিনি চারখাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

র‍্যাব-৯ জানায়, হোসেন মুরাদ চৌধুরীর বিরুদ্ধে বিয়ানীবার থানায় হত্যা ও নাশকতা মামলা রয়েছে। গত ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সহিংসতা সৃষ্টি করেছেন। গ্রেপ্তারের পর আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷