1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

১৩’শ নম্বরের মধ্যে ১২৬৭ ।। এসএসসিতে সিলেট বোর্ডে প্রথম দিব্যজ্যোতি

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭২৭ বার পড়া হয়েছে

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করেছে দিব্যজ্যোতি গোস্বামী সূর্য। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৭ নম্বর পেয়ে সে এই কৃতিত্ব অর্জন করে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা গ্রামের বাসিন্দা ব্যাংকার জ্যোতিলাল গোস্বামীর ছেলে দিব্যজ্যোতি গোস্বামী সূর্য। তার পিতা ডাচবাংলা ব্যাংক সিলেট উপশহর শাখায় সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার মাতা একজন প্রাক্তন শিক্ষিকা।বর্তমানে তারা সিলেট নগরীর মিয়া ফাজিল চিস্ত এলাকায় বসবাস করছেন।

এক প্রতিক্রিয়ায় দিব্যজ্যোতি গোস্বামী সূর্য বলে, ‘আমি ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই। এজন্য আমি সকলের শুভাশীষ প্রার্থী।’

তার পিতা জ্যোতিলাল গোস্বামী বলেন, ‘তার এই ফলাফলে সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ।পাশাপাশি তার বিদ্যালয়ের শিক্ষকসহ সকল শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের কাছে সূর্যের জন্য আশীর্বাদ কামনা করছি।’

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷