1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

বিয়ানীবাজারে আপন ভাইয়ের খু/নি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক কলহ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়াল দিয়ে আপন ছোটভাই আদিল হোসেনকে হত্যাকারী বড় ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে আব্দুল কাদির পলাতক ছিলেন। 

নিহত আদিল হোসেন ও ঘাতক আব্দুল কাদির উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামের মখলিছ হোসেনের পুত্র।

জানা গেছে, গত বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় পারিবারিক কলহের জেরের একপর্যায়ে আব্দুল কাদির কুড়াল দিয়ে মাথায় আঘাত করে ছোট ভাই আদিল হোসেনকে খুন করেন। পরে এ ঘটনায় নিহত আদিল হোসেনের স্ত্রী সুবানা বেগম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৬/২৪) দায়ের করেন। মামলা একমাত্র আসামী আব্দুল কাদিরকে গ্রেপ্তার করতে থানা পুলিশ তৎপর ছিল। মামলার তদন্তকারি কর্মকর্তা শিমুল রায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিয়ানীবাজারের সীমান্তবর্তী গ্রাম গজুকাটায় আত্মগোপনে থেকে আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে। একইসাথে এ ধৃত আব্দুল কাদিরের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার কাজে ব্যবহৃত কুড়ালও জব্ধ করা হয়।

থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, শনিবার হত্যা মামলার একমাত্র আসামী আব্দুল কাদিরকে আদালতে প্রেরণ করা হলে আদালত ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। পরে পুলিশ জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে জবানবন্দি রেকর্ড করার পর তাকে আদালত জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷