বিয়ানীবাজার উপজেলার নিভৃত জঙ্গলে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রামের পরিত্যক্ত একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।
নিহত ব্যক্তির নাম মতিউর রহমান। তিনি তিলপাড়া ইউনিয়নের দেবারাই গ্রামের মৃত মিছির আলীর ছেলে। তিনি স্থানীয় পোস্ট অফিসে পিয়ন হিসাবে কর্মরত ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, মাছ শিকারে গিয়ে তিনি পানিতে ডুবে মারা যান।